শিল্পীদের রাজনৈতিক বিষয়ে প্রশ্ন না করার অনুরোধ জানিয়েছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে, সরকারি সিদ্ধান্ত বা রাজনৈতিক নানা বিষয় সম্পর্কে শিল্পীদের সব তথ্য জানা থাকে না। ফলে সীমিত জ্ঞান নিয়ে মন্তব্য করলে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, শুধু শিরোনাম তৈরির জন্য শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করা অর্থহীন। বরং তাদের অভিনয়, কাজ ও ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের বক্তব্যের অংশবিশেষ তুলে ধরে ভিন্ন অর্থ তৈরি করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।