মেয়েকে ছেড়ে থাকা বাবার কষ্ট, জন্মদিনে আবেগঘন ইমরান

Share

যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে গিয়ে পরিবার থেকে দূরে জন্মদিন কাটিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ৫ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। বিশেষ দিনে প্রবাসীদের ভালোবাসা ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হলেও ছোট মেয়ে ইনায়াকে কাছে না পাওয়ার কষ্ট অনুভব করেছেন তিনি।অর্ল্যান্ডোতে ‘ফোবানা’ কনভেনশনে জন্মদিনের শোতে গান পরিবেশনের পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি জানান ইমরান। তিনি বলেন, পরিবার থেকে দূরে জন্মদিন কাটানো সহজ নয়, বিশেষ করে মেয়েকে ছেড়ে এত দূরে থাকা একজন বাবার জন্য আরও কষ্টের। তবে সহশিল্পী, আয়োজক ও ভক্তদের ভালোবাসায় সেই কষ্ট অনেকটাই ভুলে গেছেন বলে জানান এই শিল্পী। বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২০টি কনসার্টে অংশ নিচ্ছেন ইমরান।