তানজীব সারোয়ারের ঘর আলো করে এলো ছোট্ট রাজকন্যা

Share

প্রথমবার বাবা হয়েছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। তার স্ত্রী সাবা সানজিদা রহমানের কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন তানজীব। ফেসবুক পোস্টে মেয়েকে ‘ছোট্ট রাজকন্যা’ উল্লেখ করে সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন এই শিল্পী। খবরটি ছড়িয়ে পড়ার পর ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তানজীবকে শুভেচ্ছা জানিয়েছেন। গায়ক হিসেবে পরিচিতির পাশাপাশি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন তানজীব। ২০১১ সালে সংগীতজগতে যাত্রা শুরু করে ‘অন্দরমহল’, ‘মেঘবরণ’ ও ‘হৃদমোহিনী’সহ বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি।