জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে রসিকতা করে তিনি লেখেন, ‘বাঘ সিংহ হাতির সাথে যুদ্ধে জিতে শেষ মেশে একটি মশার কাছে হেরে গেছি। ডেঙ্গু পজেটিভ।’ জয়ের অসুস্থতার খবরে সহকর্মী ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু ও ১ হাজার ৪৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।