বিয়ের পুরোনো ছবি প্রকাশ করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ছবিতে নববধূ ও বর সাজে দেখা যায় সানী ও মৌসুমীকে। ক্যাপশনে নিজের বিয়ের অনুষ্ঠানের স্মৃতি তুলে ধরে প্রয়াত শ্বশুরকে গভীরভাবে স্মরণ করেছেন তিনি। ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ ৩১ বছরের দাম্পত্য জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে তারা এখনো একসঙ্গে রয়েছেন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—ফারদিন ও ফাইজা। পর্দার জনপ্রিয় এই জুটি বাস্তব জীবনেও দর্শকের কাছে ভালোবাসার দম্পতি হিসেবে পরিচিত।