সামাজিক মাধ্যমে নব্বইয়ের দশকের লুকের ট্রেন্ডে এবার ছেলেকে নিয়ে হাজির হয়েছেন পরীমনি। কোনো এআই প্রযুক্তি ছাড়াই হেয়ারকাটে পরিবর্তন এনে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে সাজিয়েছেন ‘নাইনটিস হিরো’ লুকে।ছেলের ছবি প্রকাশ করে পরীমনি লিখেছেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’। নীল টি-শার্ট ও লম্বাটে চুলের পূণ্যের ছবি দেখে ভক্তদের প্রশংসায় ভেসেছে মন্তব্যঘর। অনেকেই তার মধ্যে বাবার শরিফুল রাজের ছায়াও খুঁজে পেয়েছেন।