‘জীবনে কেউ যে প্রশ্ন করেনি’,শুনে জবাবে যা বললেন ঐশ্বরিয়া লক্ষী

Share

শুটিংয়ে গিয়ে জাত ও গোত্র নিয়ে প্রশ্ন শুনে বিস্মিত হয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। তামিলনাড়ুর ইরোডে সিনেমার শুটিংয়ের সময় স্থানীয় কয়েকজন তাকে গোত্র সম্পর্কে জানতে চাইলে এমন অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। ঐশ্বরিয়া জানান, সিনেমার একটি অংশের গল্প ১৯৯৬ সালকে ঘিরে। সেখানকার পরিবেশ ও সংস্কৃতি তার কাছে একেবারেই ভিন্ন মনে হয়েছে। এমনকি জীবনে প্রথমবার কেউ তাকে গোত্র সম্পর্কে প্রশ্ন করেছেন বলেও জানান তিনি। তার ভাষায়, ‘জীবনে কেউ আমাকে কখনো এমন প্রশ্ন করেনি। আমি নিজেই জানি না আমার গোত্র কী।’ তবে এ অভিজ্ঞতার ভিত্তিতে পুরো এলাকার মানুষকে বিচার করতে চান না অভিনেত্রী। ২০১৭ সালে অভিনয়ে অভিষেকের পর ‘মায়ানাধি’, ‘আম্মু’, ‘কুমারী’, ‘পন্নিয়িন সেলভান’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার অভিনীত রহস্য-থ্রিলার ‘আশা’ প্রেক্ষাগৃহে চলছে।