পুরোনো দিনগুলোর স্মৃতি কুড়ালেন প্রিয়ন্তী

Share

জীবনের প্রথম ইউরোপ সফরে প্রায় ৪৫ দিনে পাঁচ-ছয়টি দেশ ঘুরে বেড়িয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী। নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে প্রকৃতি, স্থাপত্য ও স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা নিয়েছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটানো, নতুন জায়গা দেখা এবং প্রিয় মানুষের সঙ্গে সুন্দর মুহূর্তগুলোই এবারের সফরকে বিশেষ করে তুলেছে বলে জানান প্রিয়ন্তী। সুইজারল্যান্ডের ইন্টারলাকেন ও গ্রিন্ডেলওয়ার্ল্ডের প্রাকৃতিক সৌন্দর্য তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। পাশাপাশি স্থানীয় খাবারের স্বাদ নেওয়া ও সমুদ্রের কাছে সময় কাটানোও উপভোগ করেছেন অভিনেত্রী। বর্তমানে নেদারল্যান্ডসে থাকা প্রিয়ন্তী আগামী শুক্রবার দেশে ফিরবেন। দেশের বাইরে থেকেও কাজের খোঁজ রাখছেন তিনি। সামনে শাহরিয়ার পলকের ‘বকুলের বুকে রক্তকরবী’ সিনেমায় ‘বকুল’ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।