এক দরজা বন্ধ হলে আল্লাহ আরেকটি খুলে দেন

Share

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর পাশে দাঁড়ানো ইতালি সরকার ও উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লুসিয়া বোরগনজোনির সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করে নিজের অনুভূতি জানান তিনি। বাঁধন বলেন, যখন নিজের কিছু মানুষ তাকে আপন করে নিতে চাননি, তখন ইতালি সরকার ও চলচ্চিত্র উৎসব আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে। তিনি জানান, উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি উৎসব কর্তৃপক্ষ তার থাকার ব্যবস্থার দায়িত্বও নিয়েছে। জীবনের এই অভিজ্ঞতাকে ‘অদ্ভুত পরিহাস’ উল্লেখ করে বাঁধন বলেন, একটি দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ অপ্রত্যাশিত জায়গায় আরেকটি দরজা খুলে দিতে পারেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ জানিয়ে তিনি বলেন, এখন আল্লাহর পরিকল্পনার ওপর তার আস্থা আরও বেড়েছে।