পাহাড়ে মিমির বিয়ে, হবু বরকে নিয়ে জল্পনা

Share

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে ব্যক্তিজীবনে নতুন গুঞ্জন। পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী। বিয়ের আয়োজন হতে পারে পাহাড়ি শহর কালিম্পঙে। গুঞ্জন রয়েছে, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ এবং তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত। টালিপাড়ার সঙ্গে তাঁর কোনো যোগ নেই বলেও জানা গেছে। বিয়ের আগে নভেম্বরে আংটিবদল হতে পারে এবং ইতোমধ্যে শপিং ও নিমন্ত্রণের প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর। তবে বিয়ে নিয়ে এখনো মিমি বা তাঁর কথিত হবু স্বামীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রেম ও বিয়ে নিয়ে অতীতে নানা গুঞ্জন থাকলেও বরাবরই সেসব এড়িয়ে গেছেন অভিনেত্রী। এবার সত্যিই তাঁর জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।