রাজীবের মায়ের স্বপ্ন পূরণ

Share

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে মায়ের বহুদিনের স্বপ্ন পূরণ করেছেন সংগীতশিল্পী রাজীব। ফেসবুক পোস্টে মায়ের সেই স্বপ্নের কথা জানিয়ে আবেগঘন বার্তা দেন তিনি। রাজীব জানান, ছোটবেলায় ‘ইত্যাদি’তে এন্ড্রু কিশোরকে গান গাইতে দেখে তার মা বলেছিলেন, বড় হয়ে একদিন তার ছেলেও এই অনুষ্ঠানে গান গাইবে। এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। জামালপুরে ‘ইত্যাদি’ আয়োজনের সময় গান রাখার প্রতিশ্রুতি দেওয়ায় হানিফ সংকেতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজীব। পাশাপাশি দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির জনপ্রিয়তা ধরে রাখার জন্য তার পরিশ্রম ও গুণেরও প্রশংসা করেন শিল্পী।