তরুণীকে ফেলে দিয়ে চেয়ারে বসেন সারাহ, দায় পড়ে অরির ওপর!

Share

পুরোনো এক ঘটনা নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী সারাহ আলি খান। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে তার দীর্ঘদিনের বন্ধু ওরহান অবত্রমানি ওরফে অরি দাবি করেন, এক অনুষ্ঠানে সারাহ এক তরুণীকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে সেখানে বসেছিলেন। অথচ ওই ঘটনার দায় এসে পড়েছিল অরির ওপর। অরি জানান, ওই তরুণী পরে তার কাছে এসে অভিযোগ করেন যে, তিনিই তাকে ধাক্কা দিয়েছেন। তবে অরি বিষয়টি অস্বীকার করে বলেন, কাজটি তিনি করেননি। তার ধারণা, সারাহর জনপ্রিয়তার কারণে তরুণীটি সরাসরি তার মুখোমুখি হওয়ার সাহস পাননি। তবে এ অভিযোগের বিষয়ে সারাহ আলি খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৫ সালে সারাহ ও অরির বন্ধুত্বে ভাটা পড়ে এবং পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করেন।