সমুদ্র তীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

Share

সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি। জলপাই, কালো ও হালকা নীলের শাড়িতে সেজে সৈকতে একগুচ্ছ ছবি তুলেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। খোলা চুল আর নান্দনিক ভঙ্গিমায় তার ছবি নজর কেড়েছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ব্লেসড মেস’। ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা।