মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম

Share

নব্বই দশকের রঙিন প্রেমের স্মৃতি নতুন করে পর্দায় তুলে ধরেছে ‘কাহিনি এখনো বাকি’ গানটি। মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’র এ গানটিতে কণ্ঠ দিয়েছেন মৌমিতা বড়ুয়া ও সৈয়দ নাফিস। গানটির কথা, সুর ও সংগীতায়োজনও করেছেন নাফিস। গানের দৃশ্যে সাদ নাওভী ও লাবণ্য চৌধুরীর রসায়নে ফুটে উঠেছে নব্বই দশকের প্রেমের আবহ। মৌমিতার ভাষ্য, গানটি শুনলে দর্শকদের সেই সময়ের কথা মনে হবে। নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক জানিয়েছেন, ‘মিশন ডিডিএলজে’ মূলত রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরা হয়েছে। নাওভী-লাবণ্যর রসায়নও দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’। এতে আরও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ।