পথশিশুদের জীবন, স্বপ্ন ও মানবিক অনুভূতি নিয়ে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী কাজল ব্যানার্জীর নতুন গান ‘রাজকুমার’। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন কাজল ব্যানার্জী। সংগীতায়োজন করেছেন রোজেন রহমান এবং ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ভিডিওতে অংশ নিয়েছেন একাধিক পথশিশু। ফলে গান ও ভিডিও মিলিয়ে ‘রাজকুমার’ হয়ে উঠেছে সমাজের অবহেলিত শিশুদের স্বপ্ন ও ভালোবাসার মানবিক গল্প। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন কাজল। নিজের সংগীতজীবনে যাঁরা অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়েছেন, তাঁদের প্রতিও শ্রদ্ধা প্রকাশ করেছেন তিনি। ‘রাজকুমার’ ডিএমএসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।