নতুন মায়েদের শরীরে দাগ, মাতৃত্বের চিহ্ন নিয়ে কটাক্ষ, যা বললেন পরিণীতি

Share

সন্তান জন্মের পর নারীর শরীরে পরিবর্তন ও দাগ নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার মতে, গর্ভধারণের নয় মাসে শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক এবং এসব দাগকে লজ্জার নয়, মাতৃত্বের চিহ্ন হিসেবে দেখা উচিত। পরিণীতি বলেন, কোনো গর্ভবতী নারীকে দেখলে তার ওজন বা শারীরিক গঠন নয়, বরং তার সন্তান ও সুস্থতার বিষয়ে কথা বলা উচিত। স্ট্রেচ মার্ক, ওজন বৃদ্ধি কিংবা শরীরের পরিবর্তন নিয়ে কটূক্তি করাকে তিনি অপ্রয়োজনীয় বলে মনে করেন। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে আলোচনা নিয়েও উদাসীন পরিণীতি। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় খুব কম সময় দেন এবং অপরিচিত মানুষের মতামতের চেয়ে জীবন, পরিবার ও কাছের মানুষদেরই বেশি গুরুত্ব দেন।