অভিনেত্রী শবনম ফারিয়া এখন বেছে বেছে অভিনয় করছেন। তার মতে, সময়ের সঙ্গে নিজের রুচি, চিন্তাভাবনা ও কাজের মানদণ্ড বদলেছে। তাই শুধু পারিশ্রমিকের জন্য পছন্দ নয় এমন গল্প বা চরিত্রে কাজ করতে চান না তিনি। ঈদের পর বেশ কিছু নাটকের প্রস্তাব পেলেও গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় সেগুলো ফিরিয়ে দিয়েছেন ফারিয়া। তিনি বলেন, যে কাজ নিজেই পছন্দ করছেন না, সেটি দর্শক কীভাবে গ্রহণ করবেন। নাটকে নিয়মিত না থাকলেও প্রমোশনাল কনটেন্টে কাজ করছেন তিনি। এতে ভালো পারিশ্রমিকের পাশাপাশি নিজের সুবিধামতো সময় দেওয়ার সুযোগ থাকায় পরিবার ও সংসারের দায়িত্ব সামলাতেও সুবিধা হয় বলে জানান অভিনেত্রী। বর্তমান নাটক প্রসঙ্গে ফারিয়া বলেন, ভালো নাটক হলে দর্শক সেটি দেখেন, যদিও সব ভালো নাটক ভিউ পায় না। নতুন প্রজন্মের শিল্পীদের অভিনয়েরও প্রশংসা করেছেন তিনি। ভালো গল্প ও চরিত্র পেলে আবার চলচ্চিত্রে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত