বোকা আমি নাকি এই মন

Share

জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জার নতুন ছবি ও আবেগঘন ক্যাপশন ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফুলের নকশার কালো পোশাকে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর সঙ্গে তমা লিখেছেন, ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’ তার এই আবেগঘন বার্তা প্রকাশের পরই ভক্তদের নানা মন্তব্য দেখা যায়। কেউ ভালোবাসলে মানুষ বোকা হয়ে যায় বলে মন্তব্য করেছেন, আবার কারও মতে মানুষ নয়, মনই হয়তো সরল। তবে তমা তার ক্যাপশনের মাধ্যমে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।