অভিষেক বচ্চনের সঙ্গে নিজের সম্পর্ক ও দুই প্রজন্মের ভাবনার পার্থক্য নিয়ে আবেগঘন কথা বলেছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের ব্লগে বাবা-ছেলের সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি জানান, দৃষ্টিভঙ্গি ও মতের অমিল থাকলেও তাদের মূল উদ্দেশ্য একই থাকতে পারে।অমিতাভের মতে, প্রজন্মের চিন্তাধারায় পার্থক্য থাকা স্বাভাবিক। তবে মতের অমিল কখনোই পারস্পরিক শ্রদ্ধা ও সম্পর্কের ভিত্তিকে দুর্বল করা উচিত নয়। নতুন প্রজন্মের ভাবনাকেও তিনি সম্মানের চোখে দেখেন বলে জানান। অভিষেকের সঙ্গে নিজের সম্পর্কের মূল জায়গা হিসেবে ভালোবাসা, শ্রদ্ধা, বোঝাপড়া ও একে অপরকে নতুন করে আবিষ্কার করার বিষয়টি উল্লেখ করেন বর্ষীয়ান এই অভিনেতা। তার ভাষায়, বাবা-ছেলের পথ আলাদা হলেও শেষ পর্যন্ত সেই পথ এমন জায়গায় গিয়ে মেলা উচিত, যা সবার জন্য কল্যাণকর।