ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনে গুরুত্ব দিতে চান না হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। র্যাপার মেশিন গান কেলির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে ভোগের ‘দ্য রান-থ্রু’ পডকাস্টে কথা বলতে গিয়ে তিনি জানান, এসব নিয়ে প্রতিটি প্রতিবেদনের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না। ডাকোটা বলেন, কারও সঙ্গে সাধারণভাবে সময় কাটালেও তা নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। প্রতিটি গুঞ্জন খণ্ডন করতে গেলে বরং আলোচনা আরও বাড়ে। তাই মানুষ যা বিশ্বাস করতে চায়, তা বিশ্বাস করুক—এমনটাই মনে করেন তিনি। সম্প্রতি টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়েতে ডাকোটা ও মেশিন গান কেলিকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়। পরে কয়েক মাস ধরে তাদের ঘনিষ্ঠতার দাবি করে একটি সূত্রও সংবাদমাধ্যমে কথা বলে।