বর্তমান সময়ে তারকাখ্যাতি অনেকটাই আপেক্ষিক বলে মনে করেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন মাধ্যম ও প্ল্যাটফর্মের বিস্তারে দর্শকরাও ভাগ হয়ে গেছে। ফলে একজন তারকা কারও কাছে পরিচিত হলেও অন্যের কাছে তিনি অপরিচিত হতে পারেন। আয়ুষ্মানের মতে, সিনেমার সাফল্যে এখন শুধু বড় তারকার উপস্থিতিই গুরুত্বপূর্ণ নয়। বরং শক্তিশালী গল্প ও ভালো চিত্রনাট্যই দর্শককে সিনেমার সঙ্গে যুক্ত করার মূল বিষয়। আয়ুষ্মানকে আগামীতে ‘উড়তা তীর’ ছবিতে দেখা যাবে। আকাশ এ কৌশিক পরিচালিত স্পাই-কমেডি ছবিটি ৯ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।