অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ায় যা বললেন রাধিকা

Share

‘লাস্ট স্টোরিজ ৩’-এ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলেছেন বিজয় ভার্মা ও রাধিকা মদন। তাদের মতে, এমন দৃশ্যে অভিনয়ের সময় দর্শকের দৃষ্টিভঙ্গি বা দৃশ্য ফাঁস হওয়ার আশঙ্কা মাথায় রাখলে অভিনয়ে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। রাধিকা মদন জানান, এ ধরনের দৃশ্যে অভিনয়ের আগে সম্ভাব্য ঝুঁকি নিয়ে ভাবেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজের কাজটিই ঠিকভাবে করার চেষ্টা করেন। বিজয় ভার্মার মতে, এসব দৃশ্যের ক্লিপ ছড়িয়ে পড়ার ঝুঁকি বর্তমান সময়ের বাস্তবতা।মঅন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার অভিজ্ঞতা নিয়ে আগে কথা বলেছিলেন রাধিকা আপতেও। ২০১৬ সালের ‘পার্চড’ ছবির একটি দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। ‘লাস্ট স্টোরিজ ৩’-এ বিজয় ভার্মা, রাধিকা মদন, আলি ফজল, অদিতি রাও হায়দারি ও কঙ্কনা সেন শর্মাসহ অনেকে অভিনয় করেছেন।