শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন টালিউড অভিনেত্রী ইন্দ্রানী হালদার। স্টেরয়েড নিয়ে ওজন কমানোর গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানান, নিয়মিত জিম, কঠোর ডায়েট ও অধ্যবসায়ের মাধ্যমেই ওজন কমিয়েছেন। সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, তাঁর মতো পরিশ্রম করে দেখালেই বোঝা যাবে কতটা কঠিন এই প্রক্রিয়া। বর্তমানে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে নিয়মিত ধারাবাহিকের বদলে ‘গোয়েন্দা গিন্নি’র মতো পছন্দের কোনো প্রকল্পে কাজ করতে আগ্রহী ইন্দ্রানী।