চিত্রনায়িকা পরীমনির সুখের মুহূর্তজুড়ে রয়েছে তার দুই সন্তান। বৃহস্পতিবার সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’।
ছবিতে কখনো কাশবনের পাশে, কখনো সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। শরতের স্নিগ্ধ পরিবেশে সন্তানদের নিয়ে কাটানো মুহূর্তগুলোতেই যেন খুঁজে পেয়েছেন নিজের আনন্দ।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য ও মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই পরীমনির সংসার। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সন্তানদের সঙ্গে সময় কাটানোই তার জীবনের বিশেষ আনন্দের অংশ হয়ে উঠেছে।