পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবি ওরফে ‘আয়েশা গিলামানা’কে গুলি করে হত্যা করা হয়েছে। গত ১৪ আগস্ট গাড়িতে ভাইবোনদের সঙ্গে যাওয়ার সময় মোটরবাইকে থাকা দুই অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 13 লাখের বেশি অনুসারী ছিল তার। পরিবারের অভিযোগ, আর্থিক লেনদেন নিয়ে আগে তাকে হুমকি দেওয়া হয়েছিল।