‘শাহেনশাহ-ই-কাওয়ালি’ নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুর আড়াই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার সুরের আবেদন আজও অটুট। ১৯৪৮ সালে পাকিস্তানে জন্ম নেওয়া এই কিংবদন্তি শিল্পী সুফি কাওয়ালিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচিতি এনে দেন।
তার কণ্ঠের আবেগ, আধ্যাত্মিকতা ও অনন্য সুরের বিস্তার আজও সংগীতপ্রেমীদের মুগ্ধ করে। বলিউড থেকে শুরু করে আধুনিক সংগীতের বিভিন্ন প্ল্যাটফর্মেও তার গান নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়। ১৯৯৭ সালের ১৬ আগস্ট ৪৮ বছর বয়সে লন্ডনে মারা গেলেও নুসরাতের সুরের উত্তরাধিকার আজও বয়ে চলেছে।