মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্যদের ওপর হামলার অভিযোগে মডেল ও অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।
পুলিশের দাবি, গত ১২ আগস্ট অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত এসি কামরায় ওঠেন অন্তরা। টিকিট নিয়ে বচসার একপর্যায়ে তিনি আরপিএফ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ব্লেড হাতে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ। পরে ডহানু স্টেশনে তাকে নামিয়ে পুলিশে দেওয়া হয়।