পান মশলার বিজ্ঞাপন নিয়ে শাহরুখ-অজয়-টাইগারকে নোটিশ

Share

পান মশলার পরোক্ষ প্রচারণার অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন।

 

২০২৪ সালে ‘বিমল এলাইচি’র একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন এই তিন অভিনেতা। প্রশাসনের দাবি, বিজ্ঞাপনটি পরোক্ষভাবে নিষিদ্ধ ‘বিমল’ পান মশলার প্রচারণা করতে পারে।

 

নোটিশে বিজ্ঞাপনটি প্রচার বন্ধের পাশাপাশি অভিনেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট প্রচারণামূলক কনটেন্ট সরিয়ে নিতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের চুক্তি, পারিশ্রমিক ও প্রচারণা-সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।

 

বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগ প্রমাণিত হলে জরিমানা এবং নির্দিষ্ট সময়ের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার বিধান রয়েছে।