নব্বই দশকের প্রেমের গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে রোমান্টিক কমেডি ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। আইস্ক্রিনের জন্য নির্মিত ছবিটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য।
নির্মাতা জানিয়েছেন, শাহরুখ খানের সিনেমা থেকে কিছুটা অনুপ্রেরণা থাকলেও এটি কোনোভাবেই সরাসরি কপি নয়। বর্তমান সময়ের এক জুটির প্রেমকে ঘিরে তৈরি গল্পে নব্বই দশকের ভালোবাসার আবহ তুলে ধরা হয়েছে।
এতে আরও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভনসহ অনেকে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষদিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।