লাইভ শোতে হঠাৎ চিৎকার, কী হয়েছিল আনুশকার?

Share

২০১০ সালের ‘বদমাশ কোম্পানি’র প্রচারণার সময় শাহিদ কাপুর ও আনুশকা শর্মার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি আবারও আলোচনায় এসেছে। সাক্ষাৎকারে সহ-অভিনেতা মেয়াং চ্যাংকে নিয়ে শাহিদের মন্তব্যের জেরে আনুশকা তার পক্ষ নেন।

 

এতে বিরক্ত হয়ে শাহিদ আনুশকাকে কথার মাঝে হস্তক্ষেপ না করার কথা বলেন। একপর্যায়ে আনুশকা ক্ষুব্ধ হয়ে উচ্চস্বরে তাকে ‘শাট আপ’ বলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাক্ষাৎকারের ধারণকাজ বন্ধ করে দেওয়া হয়।

 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ঘটনাটিকে প্রচারণার অংশ হিসেবে সাজানো প্র্যাঙ্ক বলে মনে করলেও, শাহিদ বা আনুশকা কেউই বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি।