‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’, হিরো আলমকে খোঁচা জয়ের

Share

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর হিরো আলমকে নিয়ে কটাক্ষ করেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে জয় লেখেন, ‘তাও ভাগ্য ভালো তিনি রাষ্ট্রপতি হতে চাননি।’ হিরো আলমের বিভিন্ন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে মন্তব্য করে তিনি দাবি করেন, নিজের যোগ্যতা অনুযায়ীই হিরো আলম মূল্যায়িত হয়েছেন।

 

জয় আরও কটাক্ষ করে লেখেন, হিরো আলমকে এখন সংস্কৃতি অঙ্গনের চেয়ে রাজনৈতিক অঙ্গনের মানুষ হিসেবেই বেশি দেখা হয়। তাঁর ভাষায়, ‘যেখানে-ই নির্বাচন, সেখানেই তিনি প্রার্থী।’