১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের দুঃসাহসিক অভিযান অপারেশন জ্যাকপট স্মরণে রাজধানীর ধানমন্ডিতে বিশেষ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণ ও ডুবে যাওয়া জাহাজ সরাতে গিয়ে প্রাণ হারানো রুশ সেনা ইউরি রেডকিনকেও স্মরণ করা হয়।
স্মৃতি একাত্তর ও রাশিয়ান হাউজের আয়োজনে অনুষ্ঠানে অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া নৌ কমান্ডোরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। ১৫ ও ১৬ আগস্ট চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জে পরিচালিত ওই অভিযানে পাকিস্তানি বাহিনীর জাহাজসহ বিভিন্ন জাহাজ ক্ষতিগ্রস্ত ও ডুবে যায়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্মৃতিচারণ, সম্মাননা ও সংগীত পরিবেশন করা হয়। অপারেশন জ্যাকপটের গোপন সংকেত হিসেবে ব্যবহৃত গানও পরিবেশন করা হয়। আয়োজকদের মতে, মুক্তিযুদ্ধের জলপথের এই বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।