বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রীকে মারলেন অভিনেতা

Share

ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিক চাওয়ায় এক কাঠমিস্ত্রিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কাঠমিস্ত্রি রাজকাপুর শর্মার দাবি, সোহমের বাড়িতে ৫৫ হাজার টাকায় আলমারি তৈরির কাজ নেন তিনি। কাজের বড় অংশ শেষ হলেও বাকি টাকা না পাওয়ায় তা চাইতে গেলে তাকে মারধর করা হয়।এ ঘটনায় সোহম ও তার দেহরক্ষী তোতন সর্দারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন রাজকাপুর। অভিযোগে ফোন ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ মামলা করেছে বলে জানা গেছে।