বলিউড অভিনেতা গোবিন্দকে সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজা ছাড়া নবাগত অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারের সঙ্গে মুম্বাইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’ গণেশ মণ্ডপে দেখা গেছে। ২২ সেপ্টেম্বর পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া তাদের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।কোমল রানীর সঙ্গে গোবিন্দর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। গত আগস্টে মুম্বাই বিমানবন্দরে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে তারা কেউই সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। এর মধ্যেই গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজার কিছু মন্তব্য এবং অভিনেত্রী রাখী সাওয়ান্তের সঙ্গে তার ফোনালাপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সুনীতা দাবি করেছেন, গোবিন্দ ও কোমল রানী বিয়ের পরিকল্পনা করছেন। তবে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা এ দাবি নাকচ করে জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের কোনো প্রশ্নই নেই। অন্যদিকে, গোবিন্দ মণ্ডপে যাওয়ার কিছুক্ষণ আগেই সেখানে একা গিয়ে প্রার্থনা করেন সুনীতা। উল্লেখ্য, ১৯৮৭ সালে সুনীতাকে বিয়ে করেন গোবিন্দ। তাদের বিচ্ছেদ নিয়ে ২০২৫ সালে গুঞ্জন ছড়ালেও পরে একসঙ্গে গণেশচতুর্থী উদযাপন করেন তারা। ২০২৬ সালে সুনীতা বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।