হেরা ফেরি ও জোড়ি নম্বর ১—সহ বহু জনপ্রিয় ছবির পার্শ্ব অভিনেতার মৃত্যু

Share

বলিউডের পরিচিত পার্শ্ব অভিনেতা মুস্তাক খান মারা গেছেন। ‘হেরা ফেরি’, ‘জোড়ি নম্বর ১’, ‘ওয়েলকাম’, ‘স্ত্রী’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৫৬ বছর বয়সে মুম্বাইয়ের নানাভাতি হাসপাতালে তার মৃত্যু হয়। ২০০৭ সালের ‘ওয়েলকাম’ সিনেমায় পঙ্গু হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে দিল্লি-মেরুত মহাসড়ক থেকে অপহৃতও হয়েছিলেন এই অভিনেতা।