ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা জাফর ইকবালের জন্মদিন আজ। ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার গুলশানে জন্ম নেওয়া এই তারকা গান ও অভিনয়—দুই ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। ১৯৬৬ সালে ব্যান্ড গড়ে সংগীতে যাত্রা শুরু করেন তিনি। পরে ‘আপন পর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন এবং ‘মাস্তান’ ছবির মাধ্যমে তরুণ প্রজন্মের নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। প্রায় ১৫০টি সিনেমায় অভিনয় করা জাফর ইকবাল ছিলেন শাহনাজ রহমতুল্লাহর ভাই ও সুরকার আনোয়ার পারভেজের ভাই। ১৯৯০-এর দশকের শুরুতে মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই ক্ষণজন্মা তারকা।