‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুরের ঘোষণা দিলেন ম্যাকলমোর

Share

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন ট্যুর’ ঘোষণা করেছেন গ্র্যামিজয়ী মার্কিন র‌্যাপার ম্যাকলমোর। অক্টোবরের শেষ দিকে ডাবলিন, প্যারিস ও লন্ডনে কনসার্ট করার কথা রয়েছে তার। এ সফরে আরও কয়েকজন শিল্পী যোগ দেবেন এবং তাদের নাম পরে জানানো হবে। ম্যাকলমোর জানিয়েছেন, সফর থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনি জনগণকে সহায়তাকারী বিভিন্ন উদ্যোগে দান করা হবে। সম্প্রতি এড শিরানের ইউএস ট্যুর থেকে বাদ পড়ার পরই নতুন এই সফরের ঘোষণা দিলেন তিনি।