অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

Share

নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের চলচ্চিত্র ‘মাস্টার’ অস্ট্রেলিয়ার সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। এর আগে সিনেমাটি মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়। বাংলাদেশের এই আন্তর্জাতিক সাফল্য তুলে ধরে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ছবি পোস্ট করে লিখেছে, “বাংলাদেশের কণ্ঠ, অস্ট্রেলিয়ার পর্দা।” একই সঙ্গে তারা জানতে চেয়েছে—চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের কোন গল্পটি অস্ট্রেলিয়ার মানুষের কাছে পৌঁছে দিতে চান দর্শকেরা। স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত ‘মাস্টার’-এ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও ফজলুর রহমান বাবুসহ অনেকে। ১২২ মিনিটের সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয়েছিল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম ২০২৬-এ।