‘ম্যায় হুঁ না’র সিক্যুয়াল নিয়ে জল্পনা উসকে দিলেন ফারাহ

Share

২০০৪ সালের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না’-র সিক্যুয়াল নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অভিনেতা অর্জুন কাপুর সিনেমাটির একটি দৃশ্য শেয়ার করে পরিচালক ফারাহ খান-কে সিক্যুয়াল বানানোর অনুরোধ করেন।জবাবে ফারাহ লেখেন, “যদি কোনও কিছু অন্তর থেকে চাও… অর্জুন কাপুর, অনেক ভালোবাসি।” তার এই মন্তব্যকে অনেকেই সিক্যুয়ালের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষ করে মন্তব্যটির সঙ্গে ‘ওম শান্তি ওম’-এর বিখ্যাত সংলাপের মিল খুঁজে পেয়েছেন ভক্তরা। তবে এখন পর্যন্ত ‘ম্যায় হুঁ না ২’ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ফারাহ খান বা সংশ্লিষ্ট কেউ। ২০০৪ সালের সিনেমাটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, সুস্মিতা সেন, জায়েদ খান ও অমৃতা রাও।