সেই দুরন্তপানা আলোকময়
স্মৃতির সোনালী রুপ,
বসন্ত গত হওয়ার পূর্বে এসো
দু’জনে স্মৃতিতে দেব ডুব।
তোমার কথা হয়না শুনা
কত কাল দেখিনা তব মুখ,
আড্ডাটা বেওয়ারিশ করোনা
চায়ের কাপে খুঁজবো স্মৃতির সুখ।
আমি যখন ফিরে যায়
যখন একাকিত্বের চোখ বুঝি,
তোমার চাঁদ সম প্রিয় মুখ
স্মৃতির ক্যানভাসে খুঁজি।