ছায়া মানবী – শাকিম রাজ

Share

বাতাসে এক মিষ্টি গন্ধ নাকে ভেসে আসে নীরবে,

জানিনা তো কে সে, সবসময় থাকে সে আমার পাশে।

সে হলো এক ছায়া, মানবী, অদৃশ্য যার কায়া,

অন্য সবাই অন্ধ থাকে, দেখতে পায় না তার ছায়া।

কেউ শোনে না তার কোনো কথা, জানে না তো কেউ ঠিকানা,

শুধু একজনই তার কথা শোনে, আর কেউ তা জানে না।

সে চাইলে তবেই রূপ দেখায়, না চাইলে দেয় না তো দেখা।