যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দ্য চ্যালেঞ্জ’-খ্যাত তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। বৃহস্পতিবার তার মা জনি ফেসবুক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, বাসার নিচতলার প্রতিবেশীরা সিলিং দিয়ে পানি পড়তে দেখে খবর দিলে টাইলারের বাসায় গিয়ে বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে রহস্যজনক বা নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত ও টক্সিকোলজি রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।
২০০৬ সালে ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড: কি ওয়েস্ট’ দিয়ে ক্যারিয়ার শুরু করা টাইলার ‘দ্য চ্যালেঞ্জ’-এর একাধিক আসরে অংশ নিয়েছিলেন। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগেও একটি ‘চ্যালেঞ্জ’ ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি।