অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে ভর্তি অভিনেত্রী

Share

দক্ষিণ ভারতের অভিনেত্রী শাকিলা অতিরিক্ত মুঠোফোন ব্যবহার ও ভুল ভঙ্গিতে থাকার কারণে ঘাড়ের গুরুতর সমস্যায় পড়েছেন। একপর্যায়ে তাকে নেক সার্জারি করাতে হয়েছে, যাতে খরচ হয়েছে প্রায় ৩ লাখ রুপি।

 

সম্প্রতি এক ভ্লগে নিজের অসুস্থতার অভিজ্ঞতা জানিয়ে শাকিলা বলেন, বিছানায় এক পাশে কাত হয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোনে গেম খেলতেন এবং ভিডিও-রিলস দেখতেন। কখনো টানা চার ঘণ্টাও একই অবস্থায় থাকতেন। এতে ধীরে ধীরে ঘাড়ের সমস্যা গুরুতর হয়ে ওঠে।

 

অস্ত্রোপচারের পর সুস্থ হতে বেশ কষ্ট হয়েছে বলেও জানান তিনি। নিজের অভিজ্ঞতা থেকে ফোন প্রয়োজনীয় কাজে ব্যবহারের পরামর্শ দিয়ে অপ্রয়োজনীয় ভিডিও দেখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।