ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘মিস্টার বাদল’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে দুটি স্বীকৃতি। সুইডেনের ‘সিটি ফিল্ম ফেস্টিভ্যাল স্টকহোম ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন নির্মাতা আশরাফুজ্জামান। পাশাপাশি কানাডার ‘১১তম কানাডা ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সিনেমাটি পেয়েছে ‘অফিশিয়াল সিলেকশন’।
আশরাফুজ্জামানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, সৈয়দ জামান শাওন, নিকিতা সাহা, আবু হেনা রনি ও খায়রুল আলম টিপুসহ অনেকে।
কমেডি, রোম্যান্স ও আবেগঘন গল্পের সিনেমাটিতে পলাশের অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে জোড়া স্বীকৃতি নির্মাতা ও পুরো টিমের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।