ঢাকার সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী সৃজা

ঢাকার সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী সৃজা

Share

কলকাতার অভিনেত্রী সৃজা দত্ত এবার প্রথমবারের মতো কাজ করলেন ঢাকার চলচ্চিত্রে। ওয়াহিদ অনম পরিচালিত ‘তাজমহল’ সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। বঙ্গ প্ল্যাটফর্মের প্রযোজনায় নির্মিত প্রেমের গল্পভিত্তিক সিনেমাটি মুক্তি পাবে ঈদে।

ঢালিউডে কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত সৃজা। তিনি জানান, অনেক দিন ধরেই ঢাকায় কাজের প্রস্তাব পাচ্ছিলেন। শেষ পর্যন্ত ফইজুল ইয়ামিনের বিপরীতে অভিনয়ের সুযোগ আসায় আর না করেননি।

ঢাকায় এসে মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। তার ভাষায়, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ এবং ভীষণ আন্তরিক। এমনকি একবার বিমানবন্দরে দেরি হয়ে গেলেও কর্তৃপক্ষ তাকে সহযোগিতা করেছে, যা তার মনে দাগ কেটেছে।

শুটিং হয়েছে সিলেট অঞ্চলে। চরিত্রের প্রয়োজনে সেখানকার ভাষাও শিখতে হয়েছে তাকে। তবে এত ব্যস্ততার মাঝেও একটি আক্ষেপ রয়ে গেছে—ঢাকায় এসে ইলিশ খাওয়া হয়নি তার। যদিও কাচ্চি বিরিয়ানি খেয়ে বেশ খুশি হয়েছেন।

সৃজা আরও বলেন, বাংলাদেশের বিনোদন জগৎ এখন দ্রুত এগোচ্ছে। অল্প সময়ের মধ্যেই সিনেমার শুটিং শেষ করে মুক্তির প্রস্তুতি নেওয়ার বিষয়টি তাকে মুগ্ধ করেছে।