‘ছুঁয়ে দে আমায়’ নাটকের পর আবারও নতুন নাটকে দেখা গেল অভিনেত্রী কেয়া পায়েলকে। নতুন নাটকের নাম ‘ডুব’, যার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ এবং পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। এতে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন মুশফিক ফারহান।

এর আগে একাধিক জনপ্রিয় নাটকে একসঙ্গে কাজ করে আলোচনায় আসেন এই জুটি। নতুন এই গল্পেও উঠে এসেছে ভিন্নধর্মী এক প্রেমের কাহিনি।

নাটকের গল্পে দেখা যায়, বন্ধুদের বিয়েতে গ্রামে গিয়ে এক তরুণীর প্রতি আকৃষ্ট হয় সাদ্দাম নামের এক যুবক। এক পর্যায়ে ভুল বোঝাবুঝির কারণে তৈরি হয় জটিল পরিস্থিতি, যা শেষ পর্যন্ত ভালোবাসা ও সম্পর্কের নতুন মোড় নেয়।

‘ডুব’ নাটকটি প্রকাশ করা হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন কেয়া পায়েল।
