সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়, আর আভিজাত্য থাকে ব্যক্তিত্বে- অপু বিশ্বাস

Share

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন।

শনিবার (৬ জুন) নিজের ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে তাকে গাঢ় বেগুনি রঙের আভিজাত্যপূর্ণ শাড়ি ও ঐতিহ্যবাহী গয়নায় রাজকীয় লুকে দেখা যায়।

ছবির ক্যাপশনে অপু লিখেছেন, “কিছু অনুভূতি শব্দ ছাড়াই প্রকাশ পায়।” তার এই গ্ল্যামারাস উপস্থিতি ও রহস্যময় বার্তা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

সম্প্রতি শবনম বুবলীর কন্যাসন্তান নিয়ে আলোচনার মধ্যেও অপুর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নজর কাড়ে।