কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় আবারও ঢাকায় আসছেন লাইভ কনসার্টে পারফর্ম করতে। ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন, ঢাকার দ্য ইউনাইটেড কনভেনশন সেন্টারে। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে ২০২৩ সালেও একই প্রতিষ্ঠানের আয়োজনে ঢাকায় পারফর্ম করেছিলেন তিনি। ঢাকা ও কলকাতার শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় এই শিল্পী এর আগেও একাধিকবার ঢাকায় মঞ্চে গান পরিবেশন করেছেন।
২০১০ সালে ‘অটোগ্রাফ’ সিনেমার গান দিয়ে আলোচনায় আসা অনুপম রায় পরবর্তীতে একাধিক জনপ্রিয় গান উপহার দেন। ২০১৬ সালে ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গীতিকার হিসেবে স্বীকৃতিও পান তিনি।