বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে বাপ্পারাজের হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্তে। সভাপতি পদে নির্বাচনে না করার ঘোষণা দেওয়ার পর আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি।
মুক্তি জানান, জীবনে দ্বিতীয়বারের মতো হাউমাউ করে কেঁদেছেন তিনি—আর সেটি বাপ্পারাজের সিদ্ধান্ত শুনেই। তার ভাষায়, ‘বাপ্পা ভাই নির্বাচন করবেন না শুনে বাসায় গিয়ে কেঁদেছি। খুব টেনশনে পড়ে গিয়েছিলাম।’
ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাপ্পারাজ। পরে প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয় ফাইট ডিরেক্টর আরমানকে।