মোবাইলে নয়, হলে দেখার আহ্বান সাদিয়ার

Share

ঈদুল আজহায় মুক্তি পাওয়া মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’ দেখে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। পোস্টে তিনি সিনেমাটির ভিজ্যুয়াল, গল্প, অভিনয়, সাউন্ড ডিজাইন ও সংগীতের প্রশংসা করেন এবং পরিচালকসহ পুরো টিমকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, এমন নান্দনিক চলচ্চিত্র আরও হওয়া উচিত।



তবে তার পোস্টের চেয়েও বেশি আলোচনায় আসে দর্শকদের বিভিন্ন মন্তব্যের জবাবে তার প্রতিক্রিয়া। এক দর্শকের পাইরেসি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, চুরি করে সিনেমা দেখা ভালো নয় এবং হলে গিয়ে বড় পর্দায় সিনেমা উপভোগ করাই উচিত। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাইরেসি ও চলচ্চিত্র দেখার সংস্কৃতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে।

অন্য এক মন্তব্যে প্রমোশন নিয়ে অভিযোগের জবাবে তিনি বলেন, পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই চলে না—সবাই কমবেশি স্বার্থপর। আরেক দর্শকের অভিনেত্রী নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি সহশিল্পী মাসুমা রহমান নাবিলাকে প্রশংসা করে বলেন, তিনি নিজেই একজন বড় সুপারস্টার, যিনি ‘আয়নাবাজি’ ও ‘তুফান’-এর মতো সিনেমায় কাজ করেছেন।

এদিকে তার পোস্টে মন্তব্য করে অভিনেতা সোহেল মণ্ডল সহশিল্পীদের প্রতি তার আন্তরিকতা ও উচ্ছ্বাসের প্রশংসা করে শুভকামনা জানান।